এতদ্দ্বারা ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা মোতাবেক সমন্বিত উপবৃত্তিপ্রাপ্ত ও উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের “নগদ” একাউন্ট করা বাধ্যতামূলক। এমতাবস্থায়, আগামী ০২/০৫/২০২৪ তারিখের মধ্যে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধনকৃত সিমে একই জাতীয় পরিচয় পত্র দিয়ে “নগদ” একাউন্ট খোলে কলেজ অফিসে অভিভাবকের জাতীয় পরিচয় পত্র, শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন(বাংলা ও ইংরেজি) এবং নগদ একাউন্ট নং জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। উল্লেখ্য যে, নির্দিষ্ট সময়ের মধ্যে “নগদ” একাউন্ট খোলে অফিসে জমা দিতে না পারলে পরবর্তীতে উপবৃত্তির অর্থ প্রাপ্তিতে সমস্যা হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।